আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশের কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়নি: মার্কিন দূতাবাস

বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেয়নি কিংবা এখানে বিশেষ পছন্দের কোনো দল নেই। আমেরিকা চায়, বাংলাদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারুক, এ কথা জানালেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

কূটনৈতিক প্রতিবেদকদের এক প্রশ্নের জবাবে বুধবার (১৮ অক্টোবর) হোয়াটস্যআপ বার্তায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য আমেরিকার তৎপরতার বিষয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির বিষয়ে মার্কিন দূতাবাসের কাছে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী আমেরিকা কি অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে? একইসঙ্গে জানতে চাওয়া হয়, ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনের বিষয়ে দূতাবাস মন্তব্য করবে কি না?

জবাবে ব্রায়ান শিলার বললেন, বাংলাদেশে ব্লকড ওই অনলাইন আউটলেটের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। ঢাকা সফররত মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার গত সোমবার বলেছেন, আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ দেয়।

তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তারা একাধিকবার বলেছেন, আমরা বাংলাদেশে কোনো একটি দলের পক্ষ নেয়নি বা এখানে বিশেষ পছন্দও নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারুক।


Top