আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩)ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠানি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সেন্ট্রাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রাতিষ্ঠানিক নৈপুণ্যের জন্য শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এম জামালউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন বিভাগে সবসময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে।এমন আয়োজন সত্যিই প্রশসংনীয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অনেক।তোমাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এছাড়া, আইন বিভাগ যেভাবে প্রায়োগিক জ্ঞান এবং দক্ষতার উপর জোর দিয়ে বিভিন্ন প্রোগ্রাম এবং পরিদর্শনের আয়োজন করেন সেসবের প্রশংসায় তিনি পঞ্চমুখ ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, আইন বিভাগ প্রতি সেমিস্টারে এই সম্মেলন আয়োজন করে থাকে। যার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনায় একাডেমিক উন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়া হয়। আইন বিভাগের অনন্য এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগকে অনুপ্রাণিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জিহাদ ও কাজী সুমাইয়ার যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ,রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ,আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ, প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান , প্রভাষক কাজী তাসনিম জাহান, এডজাঙ্কট ফ্যাকাল্টি উম্মে হাবিবা জিতু, জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদারসহ আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


Top