আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।

মোশারফ হোসেন জনি

কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে উপস্থাপন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা হুকুমি সার্ভিস ও মুদ্রণ শিল্পে ক্রমাগত অবদান রেখে চলছে। এরই ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহার প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত ন্যাশনাল এলাকার জায়েদা টাওয়ারের নীচ তলায় বাংলাদেশী মালিকানাধীন আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন উদ্যোক্তোর মমতাময়ী “মা”। মায়ের নির্দেশে তাঁর পক্ষে বন্ধু-বান্ধব, প্রবাসী ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিনিটির সদস্যদের নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মুজিবুর রহমান।

প্রবাসী বাংলাদেশীদের কাতার সরকারের হুকুমি সার্ভিস ও টাইপিং এর সকল কাজ, বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সহ অনলাইন সার্ভিসের যাবতীয় কাজ, নতুন কোম্পানী খোলা, কফিল পরিবর্তন, ট্রাফিক জরিমানা প্রদান,হেল্থ কার্ড, বিভিন্ন অফিসে আরবি, ইংরেজি, বাংলায় আবেদন পত্র লেখা ও অনুবাদ, ডুকুমেন্টস ক্লিয়ারেন্স, সাইবোর্ড, পোস্টার, বিয়ের কার্ড, গ্রাফিক ডিজাইন, স্টুডিও সহ প্রিন্টিং এর যাবতীয় কাজ আন্তরিকতার সাথে মানসম্মত উপায়ে ও স্বল্পমূল্যে করে দেয়ার জন্য নবরূপে প্রস্তুত আমের সার্ভিস সেন্টার।

উদ্যোক্তা মুজিবুর রহমান বলেন, ‘ন্যাশনাল ও তার পার্শবর্তী এলাকার প্রবাসী বাংলাদেশীরা আমাদের অফিস পরিদর্শন করবেন এবং নিজেদের দাপ্তরিক কাজ দ্রুততম সময়ে নির্ভুল ও কম খরচে করিয়ে নিয়ে আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’


Top