আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (১৮ডিসেম্বর) বিকেলে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীপুর গ্রামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা পুলক দাস।

যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, প্রশিক্ষনে শাক সবজি উৎপাদনের কলা-কৌশল, বিষমুক্ত নিরাপদ সবজি চাষে রোগ-পোকা দমনে করনীয়, সবজি সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।


Top