আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


দাগনভূঞায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তির ফল প্রকাশ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন’র শিক্ষোন্নয়ন বৃত্তি ২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।

এ উপলক্ষে ইয়াকুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নব-উত্তরণ খেলাঘর আসর” এর আয়োজনে অত্র সংগঠনের দুধমুখা  কার্যালয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বৃত্তি পরীক্ষার সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি রাঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ,
সংগঠনটির পৃষ্ঠপোষক রুহুল আমিন পাঠান, শেখ ইব্রাহিম, শহীদ উল্লাহ, সাইফুল ইসলাম, মনির আহমদ, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক রফিকউল্লাহ সিকদার, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার ছালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মমতাজ উদ্দিন মিলন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল প্রমুখ। এসময় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে ১৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ হাজার ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


Top