আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে ২২লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় উপজেলার ১ হাজার ৭শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন ও মার্কেন্টাইল ব্যাংক দাগনভূঞা শাখা প্রধান মনোয়ার হোসেন সেন্টু প্রমুখ। এসময় সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নূর নবী, পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্ল্যাহ, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান কৃষি ঋণ বিভাগ মোহাম্মদ সফরুজ্জামান খান, এফভিপি ও শাখা প্রধান ফেনী শাখা মোঃ শাহাদাত হোসেন, ছাগলনাইয়া শাখা প্রধান মোঃ বাহার উদ্দিন, মুন্সির হাট শাখা প্রধান নিজাম উদ্দিন ও সিন্দুরপুর উপশাখা প্রধান মিথুন সাহা প্রমুখ। এছাড়াও সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লষ্টি সূত্রে জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ১ হাজার ৭শ কৃষকের মাঝে বিনামূল্যে ১৭০০ বস্তা সার বিতরণ করা হয়েছে। যার বাজার মূল্যে ২২ লাখ টাকা।


Top