আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার রামানন্দপুর গ্রামের প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রিধান- ৯২ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মোঃ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক মোঃ ইউছুফ, আবুল হোসেন, আবদুর রশিদ ও নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, কৃষক গ্রুপের জমিতে ২০ বর্গমিটার মাপের জমিতে ব্রিধান ৯২ জাতের বোরো ধান কর্তন করা হয়। কর্তন করে হেক্টর প্রতি ৬.৭৫ মেঃটন ফলন পাওয়া যায়। উপজেলায় এ বছর মোট ৬ হাজর ৫২৯ হেক্টর বোরো ধানের চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, এ বছর অনেক বেশি জমিতে এ ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো।


Top