আজ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ড. এ. কে. এম. সাহিদ রেজা, এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে জনাব আবদুর রইছ কাইজার এবং বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জনাব আব্দুস সাত্তারকে, একই সঙ্গে ডা. এ. এস. এম. তবারক উল্যাহ চৌধুরী (বায়েজিদ) ও জনাব মো. এনায়েত উল্লাহ পূর্ব নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নবগঠিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফেনী ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে বোর্ড অফ ট্রাস্টিজ সবসময় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, অ্যাকাডেমিক অগ্রগতি ও শিক্ষাবান্ধব পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যেই এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে, আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত সহযোগিতায় ফেনী ইউনিভার্সিটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী বলেন, ট্রাস্টি বোর্ডের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে, একটি আদর্শ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।


Top