
বিশেষ প্রতিনিধি:
বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সন্ধা ৬ টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুদ্দিন,

বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি আখতারুজ্জামান মিয়া,

বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন গাজী, আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা রোমেন আহমেদ, মোঃ শামিম আহমেদ, মোঃ সোহাগ মিয়া,

ইলিয়াস মজুমদার, সালাউদ্দীন, সুমন হোসেন রিপন, মোঃ মিজান রহমান, মোঃ নিজাম হাজারী সহ বাহরাইনে অবস্থানরত প্রবাসী ও ব্যবসায়ীবৃন্দ।

উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। এসময় “ফাতেমা রেস্টুরেন্ট” এর স্বত্বাধিকারী মো. নোমান
আগত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে। পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।