আজ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি

বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মানামা মহানগর বিএনপি বাহরাইন শাখা।

শুক্রবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় রাত ৯ টায় আলাউদ্দিন ওড়িষা কোম্পানির হল রুমে সংগঠনের সভাপতি মো. আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক এবং জিয়াউল হক জিয়ার যৌথ পরিচালনায়, মাওলানা বছির আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি,

প্রধান বক্তা ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির
সাধারন সম্পাদক আলাউদ্দীন আহমেদ,

গেস্ট অফ অনার ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা গেয়াস উদ্দিন মিয়াজী, খ, ম আস্রাফ উদ্দিন,

বিশেষ অতিথি ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন মুকুল।


আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, আব্দুল হালিম,
দুলাল তালুকদার, আমান উল্লাহ, আহসান উল্লাহ,
এস এম শামিম, ছাইদুল, ছোলেমান, আনোয়ার, সৌরব হোসেন, কামাল উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠনে বক্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের গনতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার দেশে ফেরার নামে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদেরকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে তারা আহবান জানান। বক্তারা বলেন, তারেক রহমান চাইলে প্রবাসের জাতীয়তাবাদী শক্তি দেশে গিয়ে পতিত ফ্যাসিস্টদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং

তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top