আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


অনেক নাটকের পর শেষমেশ প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান

আন্তর্জাতিক :

অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আনা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির ১৭৪ জন সংসদ সদস্য।

শনিবার নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে এসে পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে শুরু হয় অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি।

ভোট শুরুর আগ মুহুর্তে শনিবার দিবাগত রাতে পদত্যাগ করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসেম সুরি। প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিকের পরিচালনায় চলে ভোটাভুটি।

ভোট শেষ হওয়ার পর আয়াজ সাদিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শেহবাজ শরিফকে সংসদে বক্তব্য দিতে আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজ এক নতুন ভোর ও নয়া দিনের শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সকালে নির্ধারিত সময়ে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। এরপর দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। নানা অজুহাতে সময়ক্ষেপণ করার অভিযোগ তোলে বিরোধীরা।

এর আগে ৩ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও শেষমুহুর্তে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার। ভেঙে দেয়া হয় পার্লামেন্টও। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সে সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে পার্লামেন্ট অধিবেশন ডেকে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়া হয়।


Top