আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত মধ্যপ্রাচ্যকে ‘ভুল পথে’ নিয়ে যাচ্ছে : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পুরো অঞ্চলকে ‘ভুল পথে’ নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এসব সংঘাত আমাদের সম্পূর্ণ ভুল পথে ঠেলে দিচ্ছে। এর অর্থ হলো, আমরা টেকসই শান্তির দিকে যাত্রাকে আরও কঠিন করে তুলছি।’ সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আমাদের অঞ্চলের সবচেয়ে অসহিষ্ণু কণ্ঠকে শক্তিশালী করছে। সত্যিকারের শান্তি অনুসন্ধানের পথকে কঠিন করে তুলছে।’ ফয়সাল বিন ফারহান বলেন, প্রথমেই সহিংসতা বন্ধ করতে হবে। তারপর চূড়ান্ত নিষ্পত্তির জন্য গুরুত্বসহকারে শান্তি আলোচনায় বসতে হবে। চূড়ান্ত বন্দোবস্তে অবশ্যই পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে একটি ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

 


Top