আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কক্ষপথে পৌঁছল না চীনের স্যাটেলাইট

কক্ষপথে পৌঁছল না চীনের স্যাটেলাইট

ব্যর্থ হলো চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচি। প্রযুক্তিগত ত্রুটির রোববার অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে পারেননি চীনা বিজ্ঞানীরা।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যর্থতা নিয়ে এরিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

চীনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার চীনের স্থানীয় সময় বেলা ১টা ২ মিনিটে জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘জিলিন-১ গাওফেন ০৩সি’। কুয়াইঝাও-১এ লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ ঠিকঠাক হলেও প্রযুক্তিগত ত্রুটির জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।

তবে নির্দিষ্ট কী কারণে এই কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপিত হয়নি, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ‘অস্বাভাবিক পারফরম্যান্স’-এর জন্য মিশন ব্যর্থ হয়েছে।

প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে গ্লোবাল টাইমস বলছে, এই মিশনের বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

 


Top