আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। সোমবার নিজেই এক টুইট বার্তায় তিনি এই খবর জানান।

টুইটারে ভারতের এই সাবেক প্রেসিডেন্ট জানান, অন্য এক দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

তিনি টুইটারে আরও লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনা পরীক্ষা করুণ।

ভারতের সাবেক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮৪ বছর। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

এদিকে প্রণব মুখার্জি ছাড়াও এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখনো হাসপাতালেই আছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তবে ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।


Top