আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দক্ষিণ কোরিয়ার জালে ৫ গোল দিল নেইমারের ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার জালে ৫ গোল দিল নেইমারের ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে নেইমারের ব্রাজিল। এদিন সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে পাত্তাই পায়নি দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধ শেষ হয়েছিল ২-১ গোলে। ৭ম মিনিটে রিচার্লিসনের গোলের পর ৩১তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে হাং উই জু-এর গোলে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার।

৫৭ তম মিনিটে আবারও পেনাল্টি। এবারও স্পট কিক নেন নেইমার এবং ব্রাজিল এগিয়ে গেলো ৩-১ গোলে। ৮০তম মিনিটে নেইমারের পরিবর্তে নামা কৌতিনহো করেন চতুর্থ গোল।

এখানেই শেষ হতে পারতো ম্যাচের ফলাফল। কিন্তু ইনজুরি টাইমে দলের হয়ে ৫ম গোলটি আসে জেসুসের পা থেকে। এরই সাথে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফলাফল। ব্রাজিল ৫ দক্ষিণ কোরিয়া ১।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া হলেও ব্রাজিলের ম্যাচ ঘিরে বাড়তি উচ্ছ্বাস ছিল। কারণ রাতে ইতালির বিপক্ষে ফিনালিসিমায় জয় পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলও প্রীতি ম্যাচে পেয়েছে বড় জয়।


Top