আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দখলদার ইসরায়েলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন

আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড।

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

আজ সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে।


Top