আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ,ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কার ফ্লাইট ফের স্থগিত করেছে ইতিহাদ এয়ারওয়েজ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ও শ্রীলঙ্কা থেকে ২১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারওয়েজ। জানা যায় দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি ভিত্তিক এই সংস্থাটি।

সংবাদ মাধ্যম খালিজ টাইমসের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) ইতিহাদ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতের যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করার বিষয়টি আগামী ২১ শে জুলাই, ২০২১ বাড়ানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের করোনা নিয়ন্ত্রণের সর্বশেষ নির্দেশনার পর স্থগিতাদেশ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধি এবং গোল্ডেন ভিসা ধারীরা এ প্রবেশ নিষেধাজ্ঞার আওতামুক্ত। তবে উড্ডয়নের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার নাগরিক এবং বিদেশি ফ্লাইট ১২ই মে রাত ১১টা ৫৯ মিনিটে প্রথম স্থগিত ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। তবে কার্গো বিমান চলাচলে কোনো বিধিনিষেধ নেই।


Top