আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শ্রীপুর শাখা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি অনুমোদন করেন। আগামি তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২০ জুন উপজেলা বিএমএসএফ কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোঃ নাজিম উদ্দিন দৈনিক সংবাদ প্রতিদিনকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল বাতেন বাচ্চুর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির অপর সদস্যরা হলেন মেজবাহ উদ্দিন সরকার এসটিভি বাংলা, নজরুল ইসলাম বর্তমান চিত্র, রমজান আলী রুবেল বাংলাদেশ সমাচার, সোহাগ রানা দৈনিক আলোকিত সকাল, ইঞ্জিনিয়ার সুজন মাহমুদ জয়যাত্রা টেলিভিশন, রাকিবুল হাসান আহাদ সাপ্তাহিক আল মিনার, মোঃ আলমগীর হোসাইন দৈনিক সংবাদ মোহনা, মোঃ বকুল হোসেন দৈনিক গণজাগরণ, মোঃ আজহার হোসেন দৈনিক অগ্নিশিখা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় কর্মসূচির সকল অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান। পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সদস্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।


Top