আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের চতুর্থ কাউন্সিলের তারিখ ঘোষণা

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের চতুর্থ কাউন্সিলের তারিখ ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের দ্বি-বার্ষিক চতুর্থ কাউন্সিলের তারিখ ২৭ ডিসেম্বর ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর।

আজ ২৮ নভেম্বর শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম বিএমএসএফ’র আহবায়ক ক‌মিটির প্রথম সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহবায়ক ক‌মি‌টির সদস্য সচিব আহমেদ আবু জাফর।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন, এড. খায়ের উদ্দিন সিকদার, ইউরোপ শাখার সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসাইন, এ্যানেক্সের পরিচালক মোস্তফা কামাল, আহবায়ক কমিটির সদস্য‌ শাহ আলম শাহী, মোশারফ হোসেন নীলু, মিজানুর রহমান মিলন, হামিদ খান, আমিনুল ইসলাম আহাদ, মোহাম্মদ আলী সুমন, মোনালিসা মৌ, নান্টু লাল দাস, এমএ আকরাম, মাসুম তালুকদার, কাজি সালাহ উদ্দিন নোমান, হাসনাত তু‌হিন, সোহেল সরদার, মোঃ আবু বকর তালুকদার, আব্দুল হা‌কিম রানা, মোঃ আ‌লি হো‌সেন, মিজানুর রশীদ মিজান ও শারমীন সুলতানা মিতু প্রমূখ।

সভায় সারাদেশে নির্যাতন ও মামলা হামলার শিকার সাংবাদিকদের জন্য জার্নালিস্ট শেল্টার হোম গঠন করা হয়। বৈঠকে বিএমএসএফ ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় সদস্যরা সাংবাদিকদের মর্যাদা,দাবি ও অধিকার আদায়ে ১৪ দফা বাস্তবায়নে সোচ্চার হওয়ার অঙ্গীকার করা হয়।


Top