আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম সভাপতিত্বেও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায়,

মো. শাহরিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। দিবসটি উপলক্ষে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।ও প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান।

এসময় জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম দিবসটির তাৎপর্য উল্লেখ করে বাংলাদেশীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। রাষ্টদূত বলেন,পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৯ মাস কারা ভোগের পর তিনি মুক্তি লাভ করে ১৯৭২ সালের এদিন পাকিস্তান হতে লন্ডন এবং নতুন দিল্লী হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করেন। জাতির জনক স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন সহ সকল কর্মকর্তা এবং বাহরাইনে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top