আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহারাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি :

বাহারাইনস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাহারাইনে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে সোমবার বাহরাইনের স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশ বিজনেস ফোরাম এর নিজস্ব ভবনের কনফারেন্স হলে এক মতবনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন, বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট এ. কে. আজাদ এর সভাপতিত্বে যৌথ ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ডা: জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল মারুফ,

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের শ্রম সচিব শেখ মো: তাওহীদুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছিত, সাধারণ সম্পাদক আইনুল হক,সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,

বক্তব্য রাখেন লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ সহ কমিউনিটির নেতৃবৃন্দ

এই সময় বক্তা বলেন বাংলাদেশ বিজনেস ফোরাম করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে অবশ্যই তার জন্য প্রশংসার দাবি রাখে,

পরে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে শেখ মোহাম্মদ তাওহীদুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন , মোনাজাত পরিচালনা করেন নোমান উদ্দিন মনির ।


Top