আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২ মার্চ দেশব্যাপী কলমবিরতি ঘোষণা

বিশেষ প্রতিনিধি :

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২ মার্চ দেশব্যাপী কলমবিরতি ঘোষণা

সারাদেশে সাংবাদিক হত্যা ও অব্যাহত নির্যাতনের প্রতিবাদে আগামি ২ মার্চ সকাল ৮-২ টা পর্যন্ত দেশব্যাপী কলম বিরতি ঘোষণা করেছে বিএমএসএফ। শনিবার রাত ৯টায় নোয়াখালী প্রেসক্লাব ও বিএমএসএফের সাংবাদিকদের মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘোষণা করেন।

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক মিজানুর রহমান, আকবর হোসেন সোহাগ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকাশ মো: জসিম, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মনজু, সাইফুল্লাহ কামরুল, লিয়াকত আলী খান, অহিদ উদ্দিন মুকুল, মীর মোশারফ হোসেন মিলন প্রমূখ।

শনিবার বিকেলে কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানানো শেষে ফেরার পথে প্রেসক্লাবে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

দেশব্যাপী সকল জেলা-উপজেলায় কলমবিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সাংবাদিক ও সংগঠনসমুহকে আহবান জানানো হয়েছে। এর আগে একই দাবিতে বিএমএসএফের ডাকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ পালন করে।

বিএমএসএফ মনে করে দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যা ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হচ্ছেনা। সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন জরুরী হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে দুপক্ষের অস্ত্রের ঝনঝনানির ভিডিওধারণ করায় একটি পক্ষ তাকে আটকে ভিডিও ডিলেট করতে চাপ দেয়। মুজাক্কির অনীহা প্রকাশ করায় তাকে গুলি করে। এসময় ছড়াগুলির আঘাতে তার বৃক ঝাজড়া করে ফেলে। ঢাকা মেডিকেলে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার পিতা নওয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।


Top