আজ || শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা    
 


হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ করোনায় আক্রান্ত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ করোনায় আক্রান্ত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি একাই এ ভাইরাসে আক্রান্ত হননি। তার পুরো পরিবারের সবারই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

গোটা পরিবারে করোনার থাবা পড়েছে জানিয়ে বুধবার গণমাধ্যমকে এক বিবৃতিতে জানিয়েছেন রক।

তিনি বলেন, আমি, আমার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং আমাদের দুই মেয়ে টিয়ানা ও জেসমিন সবার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে করোনা মুক্তির জন্য প্রার্থনা চাইছি।’

এ ছাড়া নিজের ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিওতে রক বলেন, ‘কোভিড-১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে পড়ার মতো কিছু নয়, যা আমি আগেও অনেকবার পড়েছি। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবু সবাই করোনায় সংক্রমিত হয়েছে।

প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন। চলতি বছরেই এ স্বীকৃতি মিলে তারা। তুমুল জনপ্রিয় এই অভিনেতা ব্লকবাস্টার সুপার হিট ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তির অভিনয় শুরু করতে যাচ্ছেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস


Top