আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আগামী ২রা জানুয়ারি থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

আগামী ২রা জানুয়ারি থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

আগামী ২রা জানুয়ারি থেকে কুয়েতের বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার (২৮ ডিসেম্বর) কুয়েতের মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে।

পূর্বের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২১ সালের ২ জানুয়ারি থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে।

সীমিত পরিসরে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা দেয় কুয়েত।

এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও ১৫ই ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়।

আগামী শনিবার হতে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশে হয়ে দুবাই অথবা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।

 


Top