আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জনসম্মুখে প্রথমবারের মতো এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার পর এ কথা বলেন ট্রাম্প।

বিবৃতিতে ট্রাম্প আরো জানান, নির্বাচনের ফলাফলের সঙ্গে আমি একমত নই। তারপরও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বিদায়ী প্রেসিডেন্ট আরো বলেন, আমি সব সময় বলে এসেছি আমাদের লড়াইটা হলো শুধু বৈধ ভোট গণনা নিশ্চিতের জন্য।

 


Top